advertisement
advertisement

ভাঙা ল্যাপটপ আর কোলের সন্তান নিয়ে যেভাবে ঘুরে দাঁড়ালেন মিতু আক্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
ভাঙা ল্যাপটপ আর কোলের সন্তান নিয়ে যেভাবে ঘুরে দাঁড়ালেন মিতু আক্তার

অনেক বাধা পেরিয়ে সফল হয়েছেন মিতু আক্তার

advertisement

পরিবার, সমাজ কিংবা জীবনের প্রতিকূল পরিস্থিতি কোনো কিছুই মানুষের স্বপ্ন ও ইচ্ছাশক্তিকে দমাতে পারে না—যদি থাকে ঘুরে দাঁড়ানোর অদম্য জেদ। আমাদের সমাজে অনেক নারীই প্রতিনিয়ত নীরবে লড়াই করে যান। তেমনই এক সংগ্রামী নারী মিতু আক্তার। জীবনের নানা ঝড়ে যাঁর তরি প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি হার না মেনে নিজের মেধা, পরিশ্রম ও সাহসিকতায় লিখেছেন এক নতুন বিজয়ের উপাখ্যান।

শূন্য থেকে শুরু করে আজ তিনি কেবল নিজের ভাগ্যই বদলাননি, হয়ে উঠেছেন আরও ১০ জন তরুণ–তরুণীর অনুপ্রেরণা। তিনি এখন একজন সফল ফ্রিল্যান্সার।শৈশব, কৈশোর ও পারিবারিক শেকড় নদীর তীরের শান্ত স্নিগ্ধ এক জনপদ মুন্সিগঞ্জের লৌহজং, আর সেখানকারই একটি চেনা গ্রাম বেজগাঁও। বাবা মো. আবুল হোসেন শেখ, পেশায় একজন সার্ভেয়ার বা আমিন। মানুষের জমির মাপজোখ আর হিসাব-নিকাশ করেই তাঁর সারা দিন কাটত। আর মা শিউলি বেগম ছিলেন পুরো পরিবারের মায়াবী ছায়া।

মিতু আক্তারের ভাই-বোন মিলিয়ে মোট চারজন—তিন ভাই আর সবার ছোট একমাত্র বোন মিতু আক্তার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর