অষ্টমী পেরিয়ে আজ নবমী, আগামীকাল বিজয়া দশমী। শেষ মুহূর্তের উৎসবের সাজে যাঁরা সাবেকি বাঙালি রূপ বেছে নিতে চান, তাঁদের জন্য সেমন্তী সৌমীর এই সাবেকি লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা।অভিনয়জগতে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা মেলে তাঁর নানা আকর্ষণীয় সাজের ছবি। বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা।
ঢাকের শব্দ আর শিউলি ফুলের সুবাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। এই আনন্দে শামিল হয়েছেন ঢাকাই শোবিজের তারকারাও।সেই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে পূজার বিশেষ সাজের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সেমন্তী। ঐতিহ্যবাহী শাড়ি আর গয়নায় তাঁর সাবেকি সাজ নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।সেমন্তীর পরনে লাল পাড়ের ক্রিম-সাদা বেনারসি শাড়ি। শাড়ির জমিনজুড়ে রয়েছে সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজ।
সাবেকি এই শাড়ির সঙ্গে লাল রঙের ভারী এমব্রয়ডারি করা ব্লাউজ পরেছেন তিনি।শাড়ি পরার ধরনেও রেখেছেন বাঙালির চিরচেনা আটপৌরে আমেজ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।