advertisement
advertisement

সোনমের পুরোনো সাজে নতুন বার্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সোনমের পুরোনো সাজে নতুন বার্তা

দুর্গাপূজার সাজ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট না করে পুরোনো অনুষ্ঠান ও উৎসবের কিছু লুক আবারও সামনে এনেছেন সোনম

advertisement

যেকোনো অনুষ্ঠান কিংবা উৎসবের সাজে নতুনত্ব আনতে বরাবরই পছন্দ করেন সোনম কাপুর। তবে এ বছর সেই ধারা থেকে বের হয়ে এসেছেন। দুর্গাপূজার সাজ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট না করে পুরোনো অনুষ্ঠান ও উৎসবের কিছু লুক আবারও সামনে এনেছেন সোনম। বারবার নতুন পোশাক না পরে পুরোনো সাজকে নতুন করে তুলে ধরার এই উদ্যোগ কি টেকসই ফ্যাশনের বার্তাই দিচ্ছে?

দেখে নেওয়া যাক, সোনমের সেই পুরোনো অথচ নজরকাড়া সাজগুলো।আইভরি শাড়িতে গোলাপি আভা পাঞ্জাবি লাচার আধুনিক ভারতীয় ডিজাইনার পুনিত বালানার বিশেষ নকশায় তৈরি এই পোশাকে ঐতিহ্যবাহী পাঞ্জাবি লাচার আদলকে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। দুই-তিন মাস আগেই চাচাতো বোন আনশুলা কাপুরের মেহেদি অনুষ্ঠানে পরেছিলেন এটিগালে হালকা গোলাপি ব্লাশ–অনের কারণে সাজে চলে এসেছে স্নিগ্ধতা। চোখের সাজে প্রাধান্য পেয়েছে টেনে আঁকা কালো আইলাইনার।

ঠোঁটে ছিল হালকা গোলাপি আভাযুক্ত ন্যুড লিপস্টিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর