রামপালের রিকশায় ক্যানসার সচেতনতার কথা
ঐতিহ্যবাহী রিকশাচিত্রকে স্বাস্থ্যশিক্ষার মাধ্যম করেছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগ আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। বাগেরহাটের রামপালের এই উদ্যোগ দেখাচ্ছে, স্থানীয় সংস্কৃতি ও পরিচিত শিল্পভাষা ব্যবহার করে মানুষের কাছে জরুরি স্বাস্থ্যবার্তা পৌঁছানোর নতুন পথ তৈরি করা সম্ভব।ফুল-পাখি আর লতাপাতার বর্ণিল নকশা। পাশে গ্রামের ঘর, নদী ও পালতোলা নৌকা।
এই চেনা দৃশ্যের মাঝখানে বড় অক্ষরে লেখা—‘সব টিউমার ক্যানসার নয়।’ রিকশাচিত্রের মধ্যে এমন একটি বাক্য স্বাস্থ্যশিক্ষার ভিন্ন সম্ভাবনা সামনে আনে।
যে শিল্প মানুষের প্রতিদিনের যাতায়াত ও পথঘাটের সঙ্গে মিশে আছে, সেই শিল্পই হয়ে উঠতে পারে অসুস্থতা সম্পর্কে জানার, ভুল ধারণা নিয়ে প্রশ্ন করার এবং চিকিৎসার পরামর্শ নিতে উৎসাহ পাওয়ার মাধ্যম।রিকশাচিত্র যখন স্বাস্থ্যশিক্ষার মাধ্যমরামপালে এই ভাবনাকে কাজে লাগিয়েছে আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।