এটাই পোস্টার। করা হয়েছে সিনেমার পোস্টারের আদলে
ডিজিটাল যুগে খবরের বাহন বদলেছে, বদলায়নি সংবাদের গুরুত্ব। চট্টগ্রামের পতেঙ্গা শ্যামা সংঘের পূজামণ্ডপে সংবাদপত্র, হকার, রানার আর কাগজের শাড়িতে দেবী দুর্গা তুলে ধরেছেন বার্তাবহনের ইতিহাস।দেবী দুর্গার আগমন মানেই অশুভ শক্তির বিনাশ, শুভর প্রতিষ্ঠা আর শান্তির বার্তা। তবে চট্টগ্রামের পতেঙ্গা শ্যামা সংঘের পূজামণ্ডপে এবার দেবী যেন এসেছেন আরও একটি বার্তা নিয়ে—সময়ের সঙ্গে বদলে যাওয়া সংবাদ ও যোগাযোগের ইতিহাসের কথা বলতে।
এখানে পা রাখলেই মনে হবে, আপনি প্রবেশ করেছেন খবরের এক অন্য জগতে। যে জগতের দেয়ালে দেয়ালে ছাপা অক্ষরের গল্প, সংবাদপত্রের ঘ্রাণ, হকারের সাইকেল আর মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা।এটাই পোস্টার। করা হয়েছে সিনেমার পোস্টারের আদলেনগরের কাঠগড় মোড় এলাকার এই পূজামণ্ডপ এবার সাজানো হয়েছে ‘যুগান্তরের বার্তা বহন’ থিমে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্র দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের সাজসজ্জা।
ডিজিটাল মাধ্যমের দ্রুতগতির সময়ে ছাপা সংবাদপত্রের গুরুত্ব ও সংবাদ পরিবেশনের বিবর্তনকে শিল্পের ভাষায় তুলে ধরেছে এ আয়োজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।