advertisement
advertisement

বিদেশে পড়াশোনা শেষে চাকরি, প্রস্তুতি শুরু করবেন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
বিদেশে পড়াশোনা শেষে চাকরি, প্রস্তুতি শুরু করবেন যেভাবে

নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা চান, কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে এবং চাকরির জন্য কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে—এসব বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন

advertisement

বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি পাওয়া অনেক শিক্ষার্থীর স্বপ্ন। কেউ পড়াশোনা শেষে সেখানেই পেশাজীবন শুরু করতে চান, কেউ দেশে ফিরে অর্জিত জ্ঞান কাজে লাগাতে চান, আবার কেউ অন্য দেশে কাজের সুযোগ খোঁজেন। তবে স্নাতক হওয়ার পর চাকরি খোঁজা শুরু করলেই যে প্রত্যাশিত সুযোগ পাওয়া যাবে, তা নয়।

নিয়োগদাতারা কী ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা চান, কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে এবং চাকরির জন্য কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে—এসব বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।চাকরির বাজার বুঝুন পড়াশোনার সময় থেকেইকোন বিষয়ে পড়ছেন, তার সঙ্গে সম্পর্কিত চাকরির ক্ষেত্রগুলো সম্পর্কে ধারণা তৈরি করা জরুরি।

বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি দেখলে নিয়োগদাতারা কোন ধরনের দক্ষতা, সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা, পেশাগত যোগ্যতা কিংবা কাজের নমুনা চাইছেন, তা বোঝা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর