বর্তমান যুগে ভাইরাসজনিত নানা রোগ ছড়িয়ে পড়েছে।
ইসলামি জীবনদর্শনে রোগব্যাধি বা প্রাদুর্ভাবকে শুধু এক দৈহিক যন্ত্রণা হিসেবে দেখা হয় না; বরং একে মানবজীবনের ভঙ্গুরতা, মহান আল্লাহর মুখাপেক্ষিতা এবং প্রাত্যহিক অসচেতনতা থেকে জাগ্রত হওয়ার এক আত্মিক স্মারক হিসেবে গণ্য করা হয়।রোগব্যাধি ও মহামারির বিস্তার ঘটলে একদিকে যেমন চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ রয়েছে, অন্যদিকে বিশ্বজাহানের মালিক প্রতিপালকের দরবারে আত্মিক সুরক্ষাকবচ বা দোয়ার মাধ্যমে আশ্রয় চাওয়ার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।মারাত্মক ব্যাধি থেকে সুরক্ষার দোয়া মহানবী (সা.) তাঁর উম্মতকে শারীরিক অসুস্থতা, ছোঁয়াচে রোগ এবং জটিল ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য সর্বজনীন দোয়া শিক্ষা দিয়েছেন।
আনাস ইবনে মালিক (রা.) থেকে বলেন, নবীজি নিয়মিত এই বিশেষ দোয়াটি পাঠ করতেন:দোয়া কি ভাগ্য পরিবর্তন করেউচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজামি, ওয়া মিন সায়্যিইল আসক্বাম।অর্থ: “হে আল্লাহ, আমি আপনার কাছে শ্বেতরোগ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন ও মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।” (সুনান আবু দাউদ, হাদিস: ১৫৫৪)‘সায়্যিইল আসক্বাম’ কী নবীজির এই কালজয়ী দোয়ার অন্যতম অলৌকিক দিক হলো এর ভাষার ব্যাপকতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।