এএফপি
পরশু গেবেখা টেস্টের প্রথম দিনে টেম্বা বাভুমা যখন উইকেটে আসেন, ১২ রানে দুই উইকেট হারিয়ে তখন ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। এরপর উইকেটের অন্যপ্রান্তে দাঁড়িয়েই তিনি দেখেছেন ১১০ রানে দলের ৬ উইকেট নেই। অথচ সেখান থেকেই কি না অবিশ্বাস্য একটা প্রতিরোধ গড়ে ফেললেন প্রোটিয়া অধিনায়ক। ৫৫২ মিনিট আর ৩৩৪ বলের ইনিংসে ১৮ চার ও ১ ছক্কায় বাভুমা করেছেন ১৭৯ রানের ইনিংস। বৃষ্টি–বিঘ্নিত ম্যাচে আজ তৃতীয় দিনে সেঞ্চুরিটা পেয়েছেন বাভুমা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি, নিজের টেস্ট–সর্বোচ্চ ইনিংস তো বটেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়কেরও সর্বোচ্চ রানের ইনিংস এটাই।নবম ব্যাটসম্যান হিসেবে বাভুমা আউট হওয়ার পর ৪২৫ রানে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষ বিকেলে ৪ ওভার ব্যাট করেই ১ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া, করেছে ৩ রান। নিক ম্যাডিনসন কাগিসো রাবাদার বলে আউট হয়ে গেছেন শূন্য রানে।
এখনো কেবল এক ইনিংস শেষ হলেও টেস্টের শেষ দুই দিন কিছুটা রোমাঞ্চ যে থাকবে, সেটির ইঙ্গিতও যেন মিলেছে তাতে।নিক ম্যাডিনসনকে শূণ্য রানে ফিরিয়েছেন কাগিসো রাবাদাআজ তৃতীয় দিনের শুরুটা বাভুমা করেন ৪১ রানে অপরাজিত থেকে, দিনের ৬ ওভার শেষ হওয়ার আগেই আউট হয়ে যান তাঁর সঙ্গী উইয়ান মুল্ডার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।