advertisement
advertisement

৯ বছর পর খুলল ওসমানী উদ্যান, টিকিট কেটে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
৯ বছর পর খুলল ওসমানী উদ্যান, টিকিট কেটে ঢুকতে হচ্ছে দর্শনার্থীদের

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ওসমানী উদ্যানের প্রবেশপথে ইংরেজি ‘২৪’ অক্ষরের আদলে তৈরি করা হয়েছে কংক্রিটের ফটক। গুলিস্তান, ঢাকা। ২০ অক্টোবর ২০২৬

advertisement

উন্নয়নের নামে ৯ বছর বন্ধ রাখার পর অবশেষে খুলেছে ওসমানী উদ্যান। গতকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যানটি উদ্বোধন করেন। এরপর আজ মঙ্গলবার সকাল থেকে উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে উদ্যানে সাধারণ জনগণের প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি ১০ টাকা ফি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

দীর্ঘদিন পর উদ্যানটি খুললেও প্রবেশমূল্য নিয়ে ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীদের কেউ কেউ।স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা বলছেন, উদ্যানটির উন্নয়নকাজ করতে গিয়ে ৯ বছর নগরবাসীকে উদ্যান থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আবার প্রবেশের ক্ষেত্রে টাকা নেওয়ার মাধ্যমে নগরবাসীকে বঞ্চিত করার পাঁয়তারা করা হচ্ছে।ওসমানী উদ্যানে হাঁটার পথ বা ওয়াকওয়ে। গুলিস্তান, ঢাকা।

২০ অক্টোবর ২০২৬ফেসবুকে উদ্যানটি খুলে দেওয়ার খবর দেখে সকালে সন্তানকে নিয়ে ওসমানী উদ্যানে ঘুরতে আসেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা রাবেয়া খাতুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর