advertisement
advertisement

প্রধানমন্ত্রীর মেয়াদসীমা কেন প্রয়োজন?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ২:৪১ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর মেয়াদসীমা কেন প্রয়োজন?

advertisement

সারকথাএই প্রবন্ধে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর মেয়াদসীমা কেন প্রয়োজন, তা বিশ্লেষণ করা হয়েছে। রাষ্ট্রপতির মেয়াদসীমা বিশ্বজুড়ে প্রচলিত হলেও ওয়েস্টমিনস্টারধর্মী ব্যবস্থায় প্রধানমন্ত্রী সাধারণত এমন সীমার আওতায় থাকেন না। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একজন প্রধানমন্ত্রী আইনসভা, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, গণমাধ্যম ও প্রশাসনের ওপর প্রভাব বাড়িয়ে ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক করে তুলতে পারেন।

হাঙ্গেরি, থাইল্যান্ড, বাংলাদেশ, মালয়েশিয়া ও ভারতের অভিজ্ঞতা দেখায়, নিয়ন্ত্রণহীন দীর্ঘ শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করে, বিরোধী মত দমন করে এবং নির্বাচনী প্রতিযোগিতা সংকুচিত করে। থাইল্যান্ড আট বছরের সীমা কার্যকর করেছে; অন্য দেশগুলোতেও এ নিয়ে উদ্যোগ, বিতর্ক ও ঐকমত্য তৈরি হয়েছে।

প্রবন্ধটির মূল যুক্তি হলো, নিয়মিত নেতৃত্ব পরিবর্তন জবাবদিহি, দলীয় গণতন্ত্র, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও প্রাতিষ্ঠানিক অখণ্ডতা রক্ষায় সহায়ক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর