ম্যান সিটি ৫ : ১ এইকে এথেন্স লিভারপুল ৪ : ৩ ভিয়ারিয়াল২-০ গোলে ম্যানচেস্টার সিটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমিয়েছিল এইকে এথেন্স। পুরো ম্যাচে গ্রিক ক্লাবটির আনন্দের মুহূর্ত ওই একটাই। এরপর ম্যান সিটি ওদের জালে দিয়েছে আরও ৩ গোল। প্রথমার্ধে এক গোল করা ফিল ফোডেন পেয়েছেন নিজের হ্যাটট্রিক। যার সুবাদে সিটি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে এথেন্সকে।
চ্যাম্পিয়নস লিগে রাতের অন্য এক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-৩ গোলের এক রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। লিভারপুলের হয়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার করেছেন জোড়া গোল, অন্য দুটি গোল রোনালদ আরাউহো ও ফ্লোরিয়ান ভিৎসের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।