গ্রিসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সমাবেশে স্লোগান দিচ্ছেন এক বিক্ষোভকারী। সমাবেশে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি কর্মচারীরাও। তাঁদের ভাষ্য, ফ্রান্সের মতো একই সমস্যার মুখে পড়ছেন তাঁরা। গতকাল দেশটির থেসালোনিকি শহরে
ফ্রান্স ও আলবেনিয়ার পর এবার শিক্ষার্থী বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে গ্রিসে। রাজধানী এথেন্সসহ দেশটির বিভিন্ন শহরে গতকাল বুধবার হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে এসে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভে শিক্ষক ও সরকারি কর্মচারীরাও যোগ দেন।শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দ বৃদ্ধির দাবিতে গ্রিসের শিক্ষার্থীদের এই বিক্ষোভ।
সেই সঙ্গে শিক্ষার্থীরা আরও উন্নত সুযোগ–সুবিধা ও সুপরিসর ক্লাসরুমের দাবি তুলেছেন।পুলিশ জানায়, সেন্ট্রাল এথেন্স ও আশপাশের এলাকায় গতকাল প্রায় ১০ হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারী ব্যক্তিদের মধ্যে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তেমনি ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ মিছিল শান্তিপূর্ণ ছিল।
শুধু এথেন্স নয়, গ্রিসের কয়েকটি শহরেও শিক্ষার্থীরা মিছিল করেছেন।এসব মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা ফ্রান্স, স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।