advertisement
advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্কুল ছুটি, নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্কুল ছুটি, নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি

সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ ছুটি থাকবে। জিলা স্কুল, রংপুর, ১৯ ফেব্রুয়ারি

advertisement

নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এ সুযোগ তৈরি হয়েছে।

সাপ্তাহিক ছুটিসহ আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা।

এ দুই দিনের সঙ্গে ৬ নভেম্বর শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন ছুটি পাবে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা।সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ ছুটি থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর