advertisement
advertisement

রাজশাহী মেডিকেলে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
রাজশাহী মেডিকেলে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে

advertisement

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনেও চলছে। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের দেখা যায়নি। নার্স ও মেডিকেল কর্মকর্তারা রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

তবে রোগীর চাপের কারণে তাঁদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।আজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সভা হওয়ার কথা। সেখানে দাবির বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হলে তাঁরা কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত বদলাবেন। অন্যথায় কর্মবিরতি চলবে।নওগাঁর আত্রাই থেকে হাসপাতালে এসেছেন মো. মোয়াজ্জেম। তাঁর স্ত্রী হৃদ্‌রোগে আক্রান্ত। মোয়াজ্জেম বলেন, ‘ডাক্তার নেই, চিকিৎসা নেই। শুধু নার্স এসে দেখছে। আমার স্ত্রীর হার্টের সমস্যা।

গতকাল বুধবার সকালে একবার ডাক্তার এসেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর