advertisement
advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী

ভারত–নিউজিল্যান্ডে সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে সনিক প্রযুক্তি

advertisement

ক্রিকেট মাঠে ব্যাটে বল লেগেছে কি না, তা নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অনেক সময় বিতর্ক তৈরি হয়। নানা ধরনের প্রযুক্তি সেই বিতর্ক কমালেও সমাপ্তি টানতে পারেনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটে আসছে নতুন আরেক প্রযুক্তি—সনিক। ভারত ও নিউজিল্যান্ডের চলমান সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। শব্দ বিশ্লেষণ করে ব্যাটে বল লাগার বিষয়টি বুঝতে তৃতীয় আম্পায়ারকে সাহায্য করবে সনিক।নতুন এই প্রযুক্তি তৈরি হয়েছে নিউজিল্যান্ডে।

এর পরীক্ষা ও কার্যকারিতা যাচাই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করে এসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাতে সহায়তা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।আজ ভারত ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ শুরু হয়েছেআজ ভারত ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ শুরু হয়েছে। এরপর হবে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট।

এই সিরিজেই প্রথমবারের মতো সনিক ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।কীভাবে কাজ করবে সনিক?ব্যাটে বল লাগলে যে শব্দ উৎপন্ন হয়, তা বিশ্লেষণ করে সম্ভাব্য সংযোগ শনাক্ত করবে সনিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর