advertisement
advertisement

বাংলাদেশ জাতীয় সংসদে ইউএনডিপি পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ, আবেদনের সুযোগ যাদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয় সংসদে ইউএনডিপি পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ, আবেদনের সুযোগ যাদের

advertisement

বাংলাদেশের তরুণ গ্র্যাজুয়েট ও উদীয়মান গবেষকদের জন্য জাতীয় সংসদীয় ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং নীতিনির্ধারণী গবেষণায় সরাসরি যুক্ত হওয়ার এক ব্যতিক্রমী সুযোগ তৈরি হয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১৬ ‘শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান’ বাস্তবায়নের ধারাবাহিকতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় যৌথভাবে পার্লামেন্ট ইয়ং ফেলোশিপ প্রোগ্রামে আবেদন গ্রহণ করা হচ্ছে।ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে তথ্যভিত্তিক গবেষণা ও আধুনিক তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে আরও গতিশীল করতেই এই পাইলট উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই প্রোগ্রামের আওতায় তরুণ গবেষককে পার্লামেন্ট ইয়ং ফেলো হিসেবে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর