ইরানি নকশার ক্ষেপণাস্ত্র, চীনা যন্ত্রাংশ ও ড্রোনের ব্যবহার হুতিদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সৌদি আরবের আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকলেও সব হামলা ঠেকানো যাচ্ছে না। একসঙ্গে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের সীমিত মজুত।
দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ও উন্নত অস্ত্রের কারণে হুতিরা এখন সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বড় সামরিক হুমকি হয়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।