advertisement
advertisement

শয়নকক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
শয়নকক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডালিয়া আক্তার

advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়া আক্তার (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ডালিয়া কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।খবর পেয়ে পুলিশ সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়ার মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ডালিয়া দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর