advertisement
advertisement

কোরিয়ার জনপ্রিয় চিকেন-নুডলস স্যুপ ডাক কালগুকসু, রেসিপি দেখুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
কোরিয়ার জনপ্রিয় চিকেন-নুডলস স্যুপ ডাক কালগুকসু, রেসিপি দেখুন

কোরিয়ার জনপ্রিয় চিকেন-নুডলস স্যুপ ডাক কালগুকসু

advertisement

উপকরণময়দা: ৪ কাপডিম: ১টিবাদামতেল: ২ চা-চামচপানি: পরিমাণমতোমুরগির স্টক: ৬ কাপমুরগির বুকের মাংস: ২৫০ গ্রামরসুন কোয়া: ৪টিআদাকুচি: ১ চা-চামচপেঁয়াজ: আধা কাপপেঁয়াজ কলির সাদা অংশ: ২টিসয়া সস: আধা চা-চামচপানি: ১০ কাপগোলমরিচ গুঁড়া: ১ চা-চামচজুকিনিকুচি: ২ কাপ (সামান্য লবণ মেখে জলপাই/বাদামতেলে হালকা ভেজে নেওয়া)লবণ: স্বাদমতোলবঙ্গ চায়ের রেসিপিপ্রণালিএক চামচ বাদামতেলসহ বাকি উপকরণগুলো ভালোভাবে মেখে ৩০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

এবার রুটির আকারে করে বলে ময়দা ছড়িয়ে ভাঁজ করে রোল করে নিন। এবার ছুরির সাহায্যে চিকন আকারে কেটে গরম পানিতে এক চা-চামচ জলপাই তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। একটি প্যানে মাংস, পেঁয়াজ, রসুন, আদা ও পানি দিয়ে ৩০ মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিন। সেদ্ধ মসলা, পানি ও মাংস আলাদা করে রাখুন। মাংসগুলো আঙুল দিয়ে টেনে আধা ইঞ্চি করে ছিঁড়ে সেদ্ধ মসলা পেস্ট, গোলমরিচের গুঁড়া, সয়া সস ও সামান্য লবণ দিয়ে মেখে নিন।

মাংস সেদ্ধ পানিতে সয়া সস ও পেঁয়াজ দিয়ে ৫ মিনিট ফুটিয়ে পানি ছেঁকে নিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর