advertisement
advertisement

ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার

নেইমার

advertisement

পেশাদার ফুটবলে ১৭ বছর বয়সে পথচলা শুরু। এখন বয়স ৩৪। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলই তাঁর জীবনের বড় অংশ। তবে খেলা ছাড়ার পর কিছুদিন ফুটবল থেকে পুরোপুরি দূরে থাকতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমার। অবসরের পর এক বছর একেবারেই কিছু না করার পরিকল্পনার কথা জানিয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।সান্তোসের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সে উচ্ছ্বসিত নেইমার।

তবে মাঠের বাইরের জীবন নিয়েও এখন থেকেই ভাবছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।‘ভারান্দা গুরমে’ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অবসরের পর নিজের পরিকল্পনা জানিয়ে নেইমার বলেন, ‘অবশ্যই, খেলা ছাড়ার পর আমি এক বছর একেবারেই কিছু না করে কাটাব। এভাবে চলব—ধরুন, আজ যদি ফুটবল খেলতে ইচ্ছা করে, খেলব।

আর যদি কিছুই করতে ইচ্ছা না করে, তাহলে কিছুই করব না।’ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থাকলেও টেলিভিশনের সামনে বসে খেলা দেখতে খুব একটা পছন্দ করেন না সর্বশেষ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচ শেষে ব্রাজিল থেকে অবসর নেওয়া নেইমার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর