advertisement
advertisement

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, গোলটি কি আসলেই তাঁর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, গোলটি কি আসলেই তাঁর

বিতর্কিত গোলের পর রোনালদোর উদ্‌যাপন

advertisement

ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কোনো সংশয় ছিল না। বল জালে জড়াতেই তিনি চিরচেনা ‘সিউ’ উদ্‌যাপনে মেতে ওঠেন। সৌদি প্রো লিগও বলছে গোলটি রোনালদোর। কিন্তু ফুটবলের তথ্য–উপাত্ত বিশ্লেষণী প্ল্যাটফর্ম অপ্টার দাবি, গোলটি আত্মঘাতী।রোনালদো ছুটছেন ১০০০ গোলের দিকে। এ মুহূর্তে তাঁর প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ। এমন সময়ে গোল নিয়ে নিশ্চয়ই বিতর্কে পড়তে চাইবেন না পর্তুগিজ কিংবদন্তি।

আল ফয়সালির বিপক্ষে গতকাল রাতের গোলটি যোগ করলে ক্যারিয়ারে এ নিয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৮২।কী হয়েছিলআল ফয়সালির বিপক্ষে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৪৯তম মিনিটে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। কিন্তু বলটিতে তাঁর মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে ঢোকে।

গোলের পর অবশ্য কোনো সংশয় ছাড়াই উদ্‌যাপনে মেতে ওঠেন রোনালদো।| WHAT A HEADER FROM CRISTIANO RONALDO!!!!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর