advertisement
advertisement

রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ চলছে, সর্বশেষ যা জানা গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ চলছে, সর্বশেষ যা জানা গেল

রাঙামাটি–খাগড়াছড়ি সড়কে অবরোধ চলছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করছেন বিক্ষোভকারীরা। আজ সকালে রাঙামাটি সদরের কুতুকছড়ির ধর্মঘর এলাকায়

advertisement

পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে আজ শনিবার ভোর থেকে অর্ধদিবস সড়ক ও নৌপথে অবরোধ চলছে। ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠনের ডাকে এ কর্মসূচি শুরু হয়।

এটি আজ দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিপেটা ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

দুই জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর