advertisement
advertisement

একঘেয়েমি ও আলসেমি কাটিয়ে ওঠার ৭টি সহজ উপায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
একঘেয়েমি ও আলসেমি কাটিয়ে ওঠার ৭টি সহজ উপায়

নতুন ভাষা শেখা মস্তিষ্ককে আবার তরুণ করে তোলে

advertisement

জীবনে এগিয়ে যেতে হলে পড়ালেখা থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজ সময়মতো করা জরুরি। কিন্তু অনেক সময় কাজ করার ইচ্ছা থাকলেও শুরু করতে মন চায় না। ভাবতে ভাবতেই সময় পেরিয়ে যায়, জমতে থাকে কাজ। কখনো একঘেয়েমি, কখনো ক্লান্তি, আবার কখনো মনোযোগের অভাবের কারণে এমন হতে পারে। তবে কয়েকটি অভ্যাস গড়ে তুললে কাজ শুরু করা এবং তাতে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

চলো, জেনে নেওয়া যাক অলসতা ও একঘেয়েমির কারণ এবং তা কাটিয়ে ওঠার সাতটি উপায়।অলসতা কী?কাজ করার সামর্থ্য ও সুযোগ থাকার পরও কোনো কারণে কাজ শুরু করতে বা চালিয়ে যেতে অনীহা বোধ করাকে আমরা সাধারণত অলসতা বলি। তবে কাজ করতে ইচ্ছা না করলেই যে কেউ অলস, তা নয়। ক্লান্তি, একঘেয়েমি, মনোযোগের সমস্যা কিংবা মানসিক চাপের কারণেও কাজ করতে অনীহা হতে পারে।

তাই অলসতা কাটানোর চেষ্টা করার আগে নিজের এমন অনুভূতির কারণ বোঝা জরুরি।অলসতা নাকি ক্লান্তিঅনেক সময় বাসায় কিংবা পড়ার টেবিলে বসে নিজেকে অলস মনে হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর