advertisement
advertisement

চিড়িয়াখানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
চিড়িয়াখানা

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

কলেজপাড়ার মোড়ে ঝাঁকড়া একটা আমগাছ। দেখলেই বোঝা যায়, অনেক বছরের পুরোনো। তার নিচে কয়েকটা অটো দাঁড়িয়ে থাকে। কিছু রিকশাও। আশপাশে কয়েকটি দোকান। লোকজন কমবেশি সব সময়ই থাকে। একটু দূরেই জেবুন্নেসা মহিলা কলেজ। ক্লাসের ফাঁকে দল বেঁধে মেয়েরা এখানে চা খেতে আসে। সেই সময় আশপাশের ছেলে-ছোকরাগুলো চায়ের দোকানে ছোঁক ছোঁক করে।বিকেলবেলা আমগাছের নিচে অটোতে বসে ছিল সোবহান।

মোটা ফ্রেমের চশমা চোখে হালকা লিকলিকে এক লোক এসে জিজ্ঞেস করল, ‘ভাই, যাবেন নাকি?’সোবহান বলল, ‘কোথায়?’লোকটা একটু হাসল। বলল, ‘যাব মানে ঘুরব। এই এদিক–সেদিক।’সোবহান আশপাশে তাকাল। তেমন কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করল, ‘আপনার বান্ধবী কই? তারে তো দেখছি না!’লোকটা বলল, ‘আমার কোনো বান্ধবী নেই। এই জগতে আমি একা।’স্থানীয় বেশি ভাগ যাত্রীই সোবহানের মুখচেনা। ছয়-সাত বছর ধরে সে এখানে অটো দাঁড় করায়।

কিন্তু এই লোকটাকে আগে কখনো দেখেছে বলে তার মনে পড়ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর