advertisement
advertisement

ঢাকার কয়েকটি এলাকায় আজ চার ঘণ্টা গ্যাস থাকবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
ঢাকার কয়েকটি এলাকায় আজ চার ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস

advertisement

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না। গতকাল শুক্রবার দিবাগত রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় তিতাস।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর