ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেন, এর আগে দেশটিতে এভাবে নির্বিচার কাউকে জাতিগত পরিচয়ের কারণে হত্যার ঘটনা ঘটেনি।গতকাল শুক্রবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রাপেস শহরে গাড়ি থেকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। এরপর পাশের লা ভেরিয়ের শহরেও গুলি চালান।
প্রায় ১৫ মিনিট ধরে চলা এ হামলায় অভিবাসীদের নিশানা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে।ঘটনাস্থল ট্রাপেস পরিদর্শনে গিয়ে এমানুয়েল মাখোঁ বলেন, মানুষের গায়ের রং ও ধর্মের কারণে তাঁদের নিশানা করেছেন হামলাকারী।
এ ধরনের হামলার মুখে কাউকে একচুলও ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু ‘মতাদর্শ’ সমাজে শিকড় গাড়ছে।গতকাল শুক্রবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রাপেস শহরে গাড়ি থেকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।