advertisement
advertisement

আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’

বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমির খান। উৎসব কর্তৃপক্ষের ফেসবুক থেকে

advertisement

বলিউডে সাফল্যের জন্য তিন দশক ধরে বিরামহীন কাজ করেছেন আমির খান। নিখুঁত অভিনয়, ভালো সিনেমা আর নতুন কিছু করার নেশায় ডুবে ছিলেন সব সময়। কিন্তু কাজের পেছনে ছুটতে গিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় যে হারিয়ে ফেলেছেন, তা উপলব্ধি করেছেন দেরিতে। বড় হয়ে গেছে তাঁর সন্তানেরা, বদলে গেছে সম্পর্কের সমীকরণ। সেই উপলব্ধির কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না ৬১ বছর বয়সী এই অভিনেতা।

বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে এক আলোচনায় অংশ নেন আমির। সেখানে করোনাকালের একটি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। জানান, প্রায় ৩০ বছর কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে পরিবার ও কাছের মানুষদের সময় দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবেননি।আমির বলেন, ‘করোনার সময় বসে ভাবছিলাম, জীবনের প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে।

এক বছর, দুই বছর কিংবা পাঁচ বছর নিজের কাজ নিয়ে পাগলের মতো মেতে থাকা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর