advertisement
advertisement

মুক্তিযুদ্ধ পরিচালনায় দেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ পরিচালনায় দেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬

advertisement

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৫∎ আমাদের মুক্তিযুদ্ধপ্রশ্ন: পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের ওপর কী ধরনের বৈষম্যমূলক আচরণ করত?উত্তর: পাকিস্তান সৃষ্টির পর থেকে শাসক গোষ্ঠী বাঙালিদের ওপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে।প্রথমেই তারা বাংলা ভাষার ওপর আঘাত করে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি তার প্রতিবাদ জানায়।

এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়।প্রশ্ন: ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কী আহ্বান জানান?উত্তর: ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বিশাল জনসমাবেশে ভাষণ দেন। তিনি বাঙালিদের মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হতে আহ্বান জানান।

তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তাঁর এ ভাষণ বাঙালিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করে।প্রশ্ন: মেজর জিয়াউর রহমান কখন ও কোথা থেকে স্বাধীনতার ঘোষণা দেন?উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।এরপর তিনি ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর