advertisement
advertisement

তাঁরা শুধু থাপড়ান, ভিডিও করেন, লাখ লাখ ভিউ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
তাঁরা শুধু থাপড়ান, ভিডিও করেন, লাখ লাখ ভিউ

কখনো চাঁদাবাজকে ধরে মারধর, কখনো লাঠি হাতে ভয় দেখানোর মতো ভিডিও বানানো হয়

advertisement

রাজধানী কারওয়ান বাজারে এক সবজি বিক্রেতার কাছে চাঁদা দাবি করছেন টিয়া রঙের কটি পরা এক ব্যক্তি। সবজি বিক্রেতাকে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলছেন, ‘হয় টাকা দিবি, না হয় দোকান উঠাবি।’ তখন সবজি বিক্রেতা মাত্র দোকান খুলেছেন, একটু পর টাকা দেবেন বলে অনুরোধ করেন। এর মধ্যেই কটি পরা ওই যুবক সবজি বিক্রেতার মুখে থাপ্পড় দিলেন।এ ঘটনা দেখে হাফহাতা শার্ট পরা আরেক যুবক এগিয়ে আসেন।

সবজি বিক্রেতাকে যিনি থাপ্পড় দিলেন, তাঁর কাছে জানতে চান কী কারণে থাপ্পড় দিলেন। কটি পরা যুবক বলেন, ‘আপনি কে, আপনাকে কেন বলব।’ এরপর হাফহাতা শার্ট পরা ওই যুবক কটি পরা ব্যক্তিকে পরপর ১১টি থাপ্পড় দেন। ততক্ষণে আশপাশে লোক জড়ো হয়ে যান।১৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রিস্টার্ট ৪২০ শর্টস’ নামক একটি পেজে ভিডিওটি ছাড়া হয়।

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘কারওয়ান বাজারে চাঁদাবাজি, ভোগান্তিতে সাধারণ ব্যবসায়ীরা।’ মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর