গাইবান্ধা বন্ধুসভার একটি ভালো কাজ
গাইবান্ধার কামারজানিতে ব্রহ্মপুত্র নদে বৈদ্যুতিক পদ্ধতিতে মাছ শিকার এবং চীনা জাল ব্যবহারের ফলে মাছসহ নদীর বিভিন্ন জলজ সম্পদ ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে। মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ পদ্ধতিতে মাছ আহরণ বন্ধ এবং জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেখানে মতবিনিময় সভা করেছে গাইবান্ধা বন্ধুসভা।
২২ অক্টোবর বিকেলে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ সভা হয়।সভায় নদ-নদীর মাছ ও অন্যান্য জলজ সম্পদ সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জেলেদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে বৈদ্যুতিক পদ্ধতিতে মাছ শিকার, চীনা জাল বা শয়তান জালের ব্যবহার এবং এসব পদ্ধতির কারণে মাছের পোনা, ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বক্তারা বলেন, নদ-নদীতে অবৈধ ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণ বন্ধ করা না গেলে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।