দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগের সাম্প্রতিক খবরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি বলেছে, প্রতিটি অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। নির্যাতনের শিকার শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করতে হবে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে এমজেএফ।গাজীপুর, টঙ্গী, সাভার ও কুষ্টিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এমজেএফ বলেছে, গণমাধ্যমে প্রকাশিত ঘটনার চেয়ে প্রকৃত ঘটনার সংখ্যা অনেক বেশি হতে পারে। ভয়, সামাজিক লজ্জা কিংবা চাপের কারণে অনেক শিশু হয়তো নির্যাতনের কথা বলতে পারে না।
এসব ঘটনার পাশাপাশি অভিযোগ জানাতে বাধা দেওয়া ও ভয়ভীতি দেখানোর বিষয়ও উদ্বেগজনক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।