advertisement
advertisement

বাড়ি ভাড়া নিয়ে মাদক কারবারের অভিযোগ, পুলিশ সদস্যসহ আটক ৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
বাড়ি ভাড়া নিয়ে মাদক কারবারের অভিযোগ, পুলিশ সদস্যসহ আটক ৩

হাতকড়া

advertisement

গাজীপুরের শ্রীপুরে শতাধিক ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে সরোয়ার মুর্শেদ (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরে কনস্টেবল পদে কর্মরত। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাটি গ্রামের বাসিন্দা।

অন্য দুজন হলেন মো. সবুজ (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।সবুজ শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রাম ও জাহাঙ্গীর রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তবে সবুজ কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। গতকাল শুক্রবার রাতে সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়।আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।জাহাঙ্গীর মণ্ডল, স্থানীয় বাসিন্দাপ্রায় এক মাস ধরে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন জাহাঙ্গীর আলম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর