ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সমর্থন চাচ্ছেন। পাশে (বাঁ থেকে দ্বিতীয়) বসে থাকা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইউএনও হাততালি দিয়ে সমর্থন জানান
পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সংসদ সদস্য (এমপি)। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনার একটি ভিডিও গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পর থেকে পীরগঞ্জ উপজেলার ইউএনও গোলাম রব্বানী সরদারের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনা নিয়ে এক সাংবাদিকের সঙ্গে ইউএনওর উত্তপ্ত কথোপকথনের একটি অডিও রেকর্ডও ছড়িয়ে পড়েছে।গোলাম রব্বানী সরদার, ইউএনও, পীরগঞ্জএমপি মহোদয় পরিদর্শনের সময় আমাকে ও ওসি সাহেবকে নিয়ে গেছেন।
সেখানে রাজনৈতিক বক্তব্য বা প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন, সেটা জানতাম না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।