নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরে আসছেন কয়েকজন পর্যটক।
রাঙামাটির সাজেকে কয়েক দিন ধরে ঘটে চলা ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। বিচ্ছিন্নভাবে দেখলে অনেকে মনে করতে পারেন, এটি পার্বত্য চট্টগ্রামে বিকাশমান পর্যটনশিল্পের জন্য আইনশৃঙ্খলাজনিত একটি বড় সমস্যা। এই সমস্যার জন্য আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন জরুরি। কিন্তু এটি যে সমস্যা নয়; পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিরাজমান সমস্যার একটি উপসর্গমাত্র—সেটি বোঝা কঠিন হবে।
এই সমস্যাটি রোগ নির্ণয় করে চিকিৎসা না করার ফল।পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাকে সমাধান করা হচ্ছে না, উপসর্গের সমাধানের চেষ্টায় সমস্যার ব্যবস্থাপনা দেওয়া হচ্ছে। এতে করে মূল সমস্যাটা উপসর্গের আড়ালে চলে যাচ্ছে।দেশের অধিকাংশ মানুষের মধ্যে এমন একটি ধারণা তৈরি হচ্ছে দাঙ্গা, তৈরি হওয়া দল-উপদলের পাল্টাপাল্টি হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, সাজেকে সড়ক অবরোধ ঘটনাগুলোই পার্বত্য চট্টগ্রামের সমস্যা।
অথচ এই সমস্ত ঘটনা মূল সমস্যারই বহুমাত্রিক উপসর্গের দৃশ্যমান প্রতিফলন মাত্র।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।