advertisement
advertisement

এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
এলেনা সাদিকু: ফুটবলে সব হারিয়ে জিতে যাওয়া মেয়েটি

ইউরোপা কাপ জয়ের পর এলেনা সাদিকু

advertisement

মানুষের জীবনে প্রেম কতবার আসে?কেউ বলেন একবার। কেউ বলেন বারবার। আবার কারও জীবনে প্রথম প্রেমটাই এমন সর্বনাশা হয়ে ওঠে যে দ্বিতীয়বার প্রেমে পড়ার সাহস থাকে না। এলেনা সাদিকু অবশ্য অন্য ধাতুতে গড়া।প্রথম প্রেম তাঁকে প্রায় পঙ্গু করে দিয়েছিল। কেড়ে নিয়েছিল শরীরের ১০ কেজি ওজন। হাসপাতালের বিছানায় শুয়ে শুনতে হয়েছিল, বাঁ পা কেটে ফেলতে হতে পারে। যে পা দিয়ে ফুটবল খেলতেন, সেই পা-ই আর থাকবে না!অথচ সেই এলেনাই আবার প্রেমে পড়েছেন।

সেই ফুটবলেরই। শুধু প্রেমের ধরনটা বদলে গেছে। আগে মাঠে নেমে বল পায়ে খেলতেন। এখন ডাগআউটে দাঁড়িয়ে অন্যদের খেলান।আর কী আশ্চর্য, প্রথম প্রেমে প্রত্যাখ্যাত মেয়েটি দ্বিতীয় প্রেমে এমন সফল যে ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও পৌঁছে গেছেন!৩২ বছর বয়সী এলেনা সাদিকু এখন ব্যালন ডি’অরের বর্ষসেরা নারী কোচের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়। নারী ও পুরুষ কোচ মিলিয়ে এই স্বীকৃতি পাওয়া সর্বকনিষ্ঠ কোচ।

শুধু তা-ই নয়, এবারের নারী কোচদের সংক্ষিপ্ত তালিকায় একমাত্র নারীও তিনি।সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়।’ এলেনাকে দেখলে কবি হয়তো বত্রিশ বছর বয়স নিয়েও অমন একটা কবিতা লিখতেন!তবে এই সাফল্যের গল্প বুঝতে ফিরে যেতে হবে ২০১৭ সালের জুনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর