লেদারের অল-ব্ল্যাক লুকে নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করলেন কারিনা কাপুর খান। তাঁর এই সাজে স্পষ্ট পাওয়ার ড্রেসিংয়ের ছাপ, সঙ্গে রয়েছে সাহসী ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধন।একজন সত্যিকারের ফ্যাশনিস্তা কারিনা কাপুর খান। নিজের সাজপোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে কখনোই পিছপা হন না তিনি। তাই কখনো সাবেকি সাজে, কখনো আবার সাহসী পাশ্চাত্য পোশাকে দেখা মেলে এই বলিউড তারকার। এবার অল-ব্ল্যাক লুকে নজর কাড়লেন বেবো।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লুকের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।সম্প্রতি কারিনাকে দেখা গেছে লেদারের কো-অর্ড সেটে। ভি-নেকলাইনের স্ট্রাকচার্ড জ্যাকেটের সঙ্গে পরেছেন একই কাপড়ের মিডি পেনসিল স্কার্ট।জ্যাকেটের চওড়া শোল্ডার, বডিসে করসেটের মতো প্যানেল-সেলাই আর কোমরের নিচে ঢেউখেলানো পেপলাম ফ্লেয়ার—সব মিলিয়ে পোশাকটিতে রয়েছে স্বতন্ত্র নকশার ছোঁয়া। হাতার প্রান্তে ছোট স্লিটও রয়েছে।
অন্যদিকে, স্কার্টের মাঝখানের স্লিট নকশা লুকটিতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।অল-ব্ল্যাক সাজের সঙ্গে জুতা বেছে নেওয়ার ক্ষেত্রে ক্ল্যাসিক স্টাইলেই ভরসা রেখেছেন কারিনা।পায়ে পরেছেন কালো পয়েন্টেড-টো হাই হিল পাম্পস, সঙ্গে কালো সানগ্লাস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।