advertisement
advertisement

হেলমেট পরে এসে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
হেলমেট পরে এসে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

advertisement

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দোকানে বসে থাকা এক বৃদ্ধকে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।আহত বৃদ্ধের নাম মো. জামাল উদ্দিন। তিনি ঘোষকামতা গ্রামেরই বাসিন্দা। তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলির ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মো. জামাল উদ্দিন তাঁর বাড়ির পাশের চায়ের দোকানটিতে বসে ছিলেন। এ সময় মাথায় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসেই তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। বাঁ হাঁটু ও ঊরুতে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মো. জামাল উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর