প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ভোট দিচ্ছেন। সোফিয়া, ২৫ অক্টোবর ২০২৬
প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকায় এবং কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গতকাল রোববার প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপে দেখা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।
সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফা ভোটে এ দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় আজ ভোটস্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভের বরাত দিয়ে বুলগেরিয়ার ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে।
ভোট কেনাবেচা ও কারচুপির মতো যেসব ঘটনা সাধারণত দেখা যায়, এবার সেগুলো ঘটেনি।এবার নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।