advertisement
advertisement

তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী

advertisement

অনেক অনুন্নত অর্থনীতির একটা রোগ এমন হয়, যখন মাথাপিছু আয় একটা স্থিতিশীল ভারসাম্যমূলক পরিস্থিতিতে গিয়ে আটকে যায়। এই আয় দিয়ে জীবনধারণের ন্যূনতম প্রয়োজন মেটানো যায় বটে, কিন্তু সঞ্চয় বা বিনিয়োগ করার সংস্থান থাকে না। আয়ের কিছু যদি আদৌ উদ্বৃত্ত থাকেও, তার খুব সামান্য অংশই নিট বিনিয়োগের খাতে প্রবাহিত হয়।

যদি মূলধনের পরিমাণ, অর্থাৎ পণ্য ও সেবা উৎপাদনে ব্যবহৃত কারখানা ও যন্ত্রপাতি, জমি ও ভবন, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি বৃদ্ধিও পায়, তার সঙ্গে জনসংখ্যাও বাড়তে থাকে সমানতালে। ফলে শ্রমিকপ্রতি মূলধনি সরঞ্জাম তথা উৎপাদনের উপকরণের পরিমাণ বৃদ্ধি পায় না। যদি মাথাপিছু আয় বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক ধরা হয়, তাহলে বলা যায়, এই অর্থনীতিগুলোতে কোনো প্রবৃদ্ধি ঘটে না।

এই ধরনের অর্থনীতি সম্পর্কে বলা যায়, এগুলো ‘নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ’-এ (লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ) আটকা পড়ে আছে।এখন থেকে সত্তর বছর আগে ওপরের তত্ত্বটি দিয়েছিলেন আমেরিকান অর্থনীতিবিদ রিচার্ড আর নেলসন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর