advertisement
advertisement

দ্রুত ইজতেমার তারিখ, অপপ্রচার বন্ধসহ চার দাবি সাদপন্থীদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
দ্রুত ইজতেমার তারিখ, অপপ্রচার বন্ধসহ চার দাবি সাদপন্থীদের

সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ চার দফা দাবি জানান মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব

advertisement

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, অপপ্রচার-উসকানি বন্ধ এবং একপক্ষীয় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ চার দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।সাদ কান্ধলভীর অনুসারীদের অন্য দাবিগুলো হলো, অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত করে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানের ন্যায্য বণ্টন অবিলম্বে নিশ্চিত করা।আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।তাবলিগ জামাত বাংলাদেশ মূলধারার জন্য বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা এবং চলমান সংকট নিরসনের দাবিতে ‘তাবলিগ জামাত বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও সুশীল সমাজ ব্যানারে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।এতে বলা হয়, ৬০ বছর ধরে তাবলিগ জামাত বাংলাদেশ মূলধারা টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করে আসছে।

তবে ছয়-সাত বছর ধরে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ইজতেমা ঘিরে পাল্টাপাল্টি উসকানিমূলক বক্তব্য ও বিতর্ক ক্রমাগত বেড়ে চলেছে। এ অবস্থা চলতে থাকলে ইজতেমার বৈশ্বিক আবেদন আরও দুর্বল হয়ে পড়তে পারে, যা বাংলাদেশ ও সবার জন্য গভীর উদ্বেগের কারণ।বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীকে ঘিরে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর