advertisement
advertisement

৬০ বছরেও প্রেমিক, আগুন আর গোলাপ নিয়ে হাজির শাহরুখ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
৬০ বছরেও প্রেমিক, আগুন আর গোলাপ নিয়ে হাজির শাহরুখ

‘কিং’–এ শাহরুখ। ফেসবুক থেকে

advertisement

৬০ বছর বয়সেও শাহরুখ খানের রোমান্টিক পরিচয় অটুট। নতুন ছবি ‘কিং’-এর পোস্টারে হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন বলিউডের এই সুপারস্টার। তবে তাঁর ঘোষণা, ‘খুনি নই, আমি প্রেমিক।’ তাঁর এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ ছবির শিরোনামসংগীতের কথা। পুরোনো সেই স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন অভিনেতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ অনেকে।‘খুনি নই, প্রেমিক’‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখকে দেখা যাচ্ছে অ্যাকশনধর্মী এক আবহে। আগুনের মধ্য দিয়ে হেঁটে আসছেন তিনি, হাতে বন্দুক, মুখে গোলাপ। তাঁর চোখে–মুখে তীব্র অভিব্যক্তি।

একদিকে অ্যাকশন হিরোর রুক্ষ চেহারা, অন্যদিকে ঠোঁটে গোলাপ—দুইয়ের মিশেলে পোস্টারটি তৈরি করেছে আলাদা আকর্ষণ।পোস্টারের সঙ্গে শাহরুখের লেখা সংলাপটি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের পুরোনো এক পরিচয়ও ফিরিয়ে এনেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর