নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আজ বেলা তিনটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার ১০ দিন পর আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে রিসোর্টের দ্বিতীয় তলার কার্নিশে লাশটি খুঁজে পান। লাশটি অগ্নিকাণ্ডের পর নিখোঁজ থাকা পর্যটক নাসরিন আক্তারের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে এর আগে টুপটুপ রিসোর্ট থেকে উদ্ধার হওয়া ১০ পর্যটকের মরদেহ আজ বেলা তিনটার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়ার পর তাঁদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল থেকে স্বজনদের হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।১০ দিন পর লাশ উদ্ধারঅগ্নিকাণ্ডের ঘটনার ১০ দিন পর উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ থাকা নাসরিন আক্তার নামের এক নারীকে খুঁজতে গিয়ে আজ আবার টুপটুপ রিসোর্টে তল্লাশি চালানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।