তিনি ২০২৭ সালে আমেরিকার প্রতিটি শিশুকে একটি করে শেয়ার দেবেন।
সম্প্রতি ইলন মাস্ক একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি ২০২৭ সালে আমেরিকার প্রতিটি শিশুকে একটি করে শেয়ার দেবেন। এ শেয়ারটি হবে তাঁর মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান স্পেসএক্সের। পরিকল্পনাটি সত্যি হলে দেশটির কয়েক কোটি শিশু-কিশোর এই শেয়ার পাবে। শেয়ারগুলোর মোট মূল্য হবে শত শত কোটি ডলারের।কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের শেয়ারের একটি অংশ জনকল্যাণমূলক তহবিলে দান করার পরিকল্পনা করেছিল।
ইলন মাস্ক এর সমালোচনা করে বলেন, শেয়ার এভাবে কোনো ফান্ডে না দিয়ে সরাসরি মানুষের হাতে তুলে দেওয়া উচিত।তবে এই শেয়ার কারা পাবে, কীভাবে দেওয়া হবে কিংবা শিশুদের বিনিয়োগ অ্যাকাউন্টে এটি জমা হবে কি না, সে বিষয়ে মাস্ক এখনো স্পষ্ট কিছু জানাননি।
ব্যবসাসংক্রান্ত সাময়িকী ‘ফোর্বস’-এর তথ্য অনুযায়ী, ইলন মাস্কের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমেরিকার প্রায় ৭ কোটি ২০ লাখ শিশু-কিশোর স্পেসএক্সের শেয়ার পাবে।আমেরিকান শিশুদের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কেরআগামী ২০২৭ সালে আমেরিকার প্রতিটি শিশুকে স্পেসএক্স কোম্পানির একটি করে শেয়ার দেওয়ার কথা জানিয়েছেন ইলন মাস্ক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।