১৭৮০ সনে আজয়াদের ‘বুলবুল’ পাহাড়ের ওপর নির্মিত হয়েছিল ‘আজয়াদ কেল্লা’
‘আমি জিয়াদে আমার পরিবারের মেষ চরাতাম।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১১৫০৮)এটি নবীজির বাল্যকালের একটি স্মৃতি, যা তিনি মদিনায় একটি ঘটনার প্রেক্ষাপটে স্মরণ করেছিলেন। এর বর্ণনাকারী আবু সাইদ খুদরি (রা.) নবীজির মক্কি জীবনে ইসলাম গ্রহণ করে ইয়েমেনে চলে যান। এরপর নবীজির মদিনায় হিজরতের সংবাদ পেয়ে মদিনার ‘ইশ বন্দর’-এর উদ্দেশে জাহাজে চড়েন।কিন্তু উত্তাল লোহিত সাগর তাঁকে হাবশা (ইথিওপিয়া) উপকূলে নিয়ে যায়।
এরপর প্রায় বছর দুয়েক হাবশায় জাফর ইবনে আবি তালিবের সঙ্গে কাটিয়ে দেন।সপ্তম হিজরিতে খাইবার বিজয় আর হাবশার মুহাজিরদের মদিনায় আগমন ঘটে। দুটির খুশির সংবাদের কোনটিতে নবীজি বেশি আনন্দ প্রকাশ করবেন, তা বুঝতে পারছিলেন না।
আবু সাইদ খুদরি ছিলেন হাবশাফেরত মুহাজিরদের কাফেলায়।এবার মূল ঘটনাটি শোনা যাক।মুসনাদে আহমাদ, হাদিস: ১১৫০৮নবী মুসা প্রেরিত হয়েছেন, তিনি ছিলেন তাঁর পরিবারের ছাগলের রাখাল; আমিও প্রেরিত হয়েছি, আমিও আমার পরিবারের ছাগল চরাতাম জিয়াদে।আবু সাইদ বলেন, উট ও ছাগলের মালিকেরা নবীজির সামনে নিজ নিজ গর্ব প্রকাশ করছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।