advertisement
advertisement

ডিজিটাল মিডিয়া বিধি সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টে মোদিপন্থী সংবাদমাধ্যমও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
ডিজিটাল মিডিয়া বিধি সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টে মোদিপন্থী সংবাদমাধ্যমও

ভারতের সুপ্রিম কোর্ট

advertisement

নরেন্দ্র মোদি সরকারের তৈরি আইনের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকারপন্থী হিসেবে পরিচিত সাংবাদমাধ্যম, যাকে ভারতে ‘গোদি মিডিয়া’ও ডাকা হয়। অন্ধ মোদিভক্ত বলে যেসব সংবাদমাধ্যম কয়েক বছর ধরে একাংশের কাছে চিহ্নিত, যাদের মালিক মুকেশ আম্বানি ও গৌতম আদানিরা, তারাও ওই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। বলেছে, এই আইনের বিধি বদল না হলে তথ্যানুসন্ধানী সাংবাদিকতা বলে কিছুই আর অবশিষ্ট থাকবে না।

নিউজরুম বন্ধ হয়ে যাবে। ভারতের ২১টি ডিজিটাল সংবাদমাধ্যমের সংগঠন ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ওই আইন চ্যালেঞ্জ করে মামলা করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার এজলাস এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছেন।

১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।ডিএনপিএর সদস্যদের মধ্যে রয়েছে দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, জি, নেটওয়ার্ক১৮–সহ দেশের ২১টি সংবাদমাধ্যম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর