advertisement
advertisement

সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে গিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায়

advertisement

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এ সময় সার পরিবেশকের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তোলেন তাঁরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এই অবরোধ করা হয়। এতে পারুলিয়া বাজার এলাকায় লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সারের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।সারের দাবিতে আন্দোলনরত স্থানীয় কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার পরিবেশক কালোবাজারে সার বিক্রি করেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করায় সাধারণ কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না।কৃষকেরা জানান, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে না পেরে তাঁরা চরম বিপাকে পড়েছেন।

প্রয়োজনীয় সার পেতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর