advertisement
advertisement

ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি

গুলিতে আহত ব্যবসায়ী নেতা আমির হোসেন (হাতে ব্যান্ডেজ লাগানো)। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে। ২৭ অক্টোবর ২০২৬

advertisement

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বর–সংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে আমির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমির হোসেনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমির হোসেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিনি বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন বলেন, আজ রাজবাড়ীর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি। হাজিরা শেষে বেলা একটার দিকে হাসমত আলীকে নিয়ে রিকশায় করে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাঁদের ব্যাটারিচালিত রিকশার গতি রোধ করে। এ সময় ইজিবাইক থেকে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়।

এর মধ্যে একটি গুলি তাঁর পেট ঘেঁষে ডান হাতে লাগে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর