advertisement
advertisement

ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির সেরা ১০ ছবির গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির সেরা ১০ ছবির গল্প

advertisement

কোথাও বাদুড়ের ঘুমন্ত আস্তানায় ছত্রাকের অদ্ভুত জগৎ, কোথাও ফুল তুলতে ব্যস্ত হাতি। কোনো ছবিতে ভালুকের অপ্রত্যাশিত কাণ্ড, কোনোটি আবার মনে করিয়ে দেয় মানুষের কারণেই বন্য প্রাণীদের জীবন কতটা ঝুঁকির মুখে। চলুন, একনজরে দেখা যাক ২০২৬ সালের ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতার সেরা দশ ছবি।প্রকৃতিতে ভালো ছবি তুলতে শুধু দামি ক্যামেরা থাকলেই চলে না, মাঝেমধ্যে অপেক্ষা করতে হয় বছরের পর বছর।

কখনো একই জায়গায় ক্যামেরা হাতে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। আবার কখনো চোখের সামনে ঘটে যায় এমন কিছু, যার জন্য আলোকচিত্রী মোটেই প্রস্তুত ছিলেন না। সেই মুহূর্তটি ধরে রাখতে পারলেই তৈরি হয় অসাধারণ ছবি।জার্মান সোসাইটি ফর নেচার ফটোগ্রাফির আয়োজনে এ বছর ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার ২৬তম আসর বসেছে। ৪৬টি দেশের আলোকচিত্রীরা জমা দিয়েছেন ২৬ হাজারের বেশি ছবি।

সেখান থেকে নয়টি বিভাগ ও দুটি বিশেষ বিভাগে ১০৭টি ছবিকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে।নির্বাচিত ছবিগুলোর মধ্যে রয়েছে বন্য প্রাণীর বিচিত্র আচরণ, প্রকৃতির ক্ষুদ্র বিস্ময় এবং মানুষের সঙ্গে বন্য প্রাণীদের সম্পর্কের নানা দিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর