advertisement
advertisement

পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া-সংলগ্ন পশুর নদ

advertisement

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া-সংলগ্ন পশুর নদে তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার রাতে নদের সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। এতে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা ছিল।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাহাজটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি।মোংলা বন্দর সূত্রে জানা গেছে, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা নিয়ে ঢাকার বাদামতলির উদ্দেশে যাচ্ছিল এমভি ফুলবাড়ী।

পথে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় পৌঁছালে তেলবাহী ট্যাঙ্কার এমটি জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ধাক্কা লেগে এমভি ফুলবাড়ীর তলা ফেটে যায়।ফুলবাড়ী জাহাজের সুকানি মো. সাকিব কাজী প্রথম আলোকে বলেন, ‘হিরণ পয়েন্ট থেকে লোড (কয়লাবোঝাই) করে মোংলার দিকে আসতেছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর