advertisement
advertisement

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ সিনিয়র অফিসার, প্রিলিমিনারির তারিখ ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ সিনিয়র অফিসার, প্রিলিমিনারির তারিখ ঘোষণা

advertisement

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯০৩ জন নিয়োগের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার তারিখ ও সময়১৩ নভেম্বর ২০২৬, বেলা তিনটা থেকে বিকেল চারটা।পরীক্ষার নম্বর বিভাজনপ্রিলিমিনারি পরীক্ষায় ছয়টি বিষয়ে প্রশ্ন থাকবে।

ইংরেজি ব্যাকরণ ও ভাষায় ২০ নম্বর, বাংলা ব্যাকরণ ও ভাষায় ২০, সাধারণ গণিতে ২০, আর্থিক ও ব্যাংকিং জ্ঞানে ১০, বিশ্লেষণী দক্ষতায় ২০ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) মৌলিক জ্ঞানে ১০ নম্বরসহ মোট ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর